১। অদ্য ২১
নভেম্বর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা
গ্রামের কার্পাসডাংগা ব্রীজের পার্শ্বে হতে ২৭৭৪ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৩২,২০০/-(আট লক্ষ বত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ২১ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আন্দলবাড়ীয়া গ্রামের আন্দলবাড়ীয়া
মাঠ হতে ২০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮০,৮০০/-(আশি
হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ২১
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের
মুন্সিপুর মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত
২৭৭৪ টি ইয়াবা ট্যাবলেট, ২০২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪০ বোতল ভারতীয় মদ এর সর্বমোট
মূল্য ৯,৭৩,০০০/-(নয় লক্ষ তিহাত্তর হাজার) টাকা মাত্র।