Pages

Tuesday, November 8, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০৯ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জ্বালাখালী ব্রীজ হতে ১০৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৪,৫০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।


২।   অদ্য ০৯ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৫৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৯ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।


৪।   অদ্য ০৯ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব ‍সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।


৫।   উপরে আটককৃত ২০০ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৩,১৪,৪০০/- (তিন লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।