অদ্য ২১ নভেম্বর ২০১৬
তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আইসিপি নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক। বর্ণিত সভায় মোঃ চান্দু মিয়া কমিশনার দশর্না
পৌরসভা, মোঃ সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
