১। অদ্য ১০
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার কৃষ্ণপদ ভৌমিক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১০
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া মাঠ
হতে ৫৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,০০০/-(একাশি
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১০
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী
বাজার নামক স্থান হতে ১২০ কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র।
