১। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৫
টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক
পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু লায়েছ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার সুবলপুর নামক স্থান হতে ৩৮৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৫,৭৭,৫০০/-(পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত ০৪ টা
৩০ মিনিটের সময় একজন লোক ০২ টি গরু নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল
দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি গরুগুলি ছেড়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল
দল গরুগুলি আটক করে, যার আনুমানিক মূ্ল্য ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা
মাত্র।
৩। উপরে আটককৃত
৩৮৫ বোতল ভারতীয় মদ এবং ০২ টি গরু এর সর্বমোট মূল্য ৬,৮৭,৫০০/-(ছয় লক্ষ সাতাশি হাজার
পাঁচশত) টাকা মাত্র।