Pages

Thursday, November 17, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ নভেম্বর ২০১৬



১।   অদ্য ১৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র। 

২।   অদ্য ১৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ৫০০ টি ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৬৫,০০০/-(এক লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ১৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর নদীর পাড় হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৪,৭০০/-(চুয়াল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র।

৪।   অদ্য ১৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।

৫।   উপরে আটককৃত ১৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৭ বোতল ভারতীয় মদ এবং ৫০০ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ৩,০২,৭০০/-(তিন লক্ষ দুই হাজার সাতশত) টাকা মাত্র।