১। অদ্য ১৪ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
তিন চারার মাঠ হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৪
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে ৬০০ কেজি কারেন্ট জালের সুতা-৩০,০০,০০০/-, ২৬ কেজি মুলার বীজ
২৬,০০০/- এবং ১৯ কেজি পালং শাখের বীজ ১৯,০০০/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৩০,৪৫,০০০/-(ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৪
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ হতে
১০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা
মাত্র।
৪। অদ্য ১৪
নভেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের
সন্তোষপুর মোড় হতে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১৭,২০০/-(সতের হাজার দুইশত) টাকা মাত্র।
৫। অদ্য ১৪
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
বাশবাগান হতে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৮০০/-(আট
হাজার আটশত) টাকা মাত্র।
৬। অদ্য ১৪
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
নদীরপাড় হতে ২৩ বোতল মদ এবং ৩৫০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৩৫,৭২৫/-(পঁয়ত্রিশ হাজার সাতশত পঁচিশ) টাকা মাত্র।
৭। উপরে আটককৃত
৫০০ পিস ইয়াবা, ১০.৩৫০ কেজি গাঁজা, ৬৫ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল মদ, ৬০০ কেজি
কারেন্ট জাল সুতা, ২৬ কেজি মুলার বীজ এবং ১৯ কেজি পালং শাখের বীজ এর সর্বমোট মূল্য
৩২,৯১,৭২৫/-(বত্রিশ লক্ষ একান্নবই হাজার সাতশত পঁচিশ) টাকা মাত্র।





