Pages

Sunday, November 27, 2016

চুয়াডাংগা বিজিবি কর্তৃক শাড়ী, ল্যাহাংগা, ফেন্সিডিল, মদ এবং পলিথিন আটক ২৮ নভেম্বর ২০১৬



১।   অদ্য ২৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু লায়েছ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের জয়রামপুর কাঠালতলা হতে ২২০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৪০ টি ল্যাহাংগা এবং ১৭৫ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১০,৪৭,৫০০/-(দশ লক্ষ সাতচল্লিশ হজার পাঁচশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৮ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশর্না বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার প্রতাপপুর গ্রামের প্রতাপপুর মাঠ হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৩,৬০০/-(তেষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৮ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৯,৯০০/-(উনসত্তর হাজার নয়শত) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ২২০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৪০ টি ল্যাহাংগা, ১৭৫ কেজি পলিথিন, ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪১ বোতল মদ এর সর্বমোট মূল্য ১১,৮১,০০০/-(এগার লক্ষ একাশি হাজার) টাকা মাত্র।