১। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিজয়পুর
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল
আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর
কোম্পানী পক্ষে নেতৃত্ব দেন এসি বগতী সিংহ।
২। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপির বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১১৬ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার
খালপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ জাহাংগীর আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের নাটনা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শ্রী মহন সিংহ।
৩। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ০১টা
৫০ মিনিট হতে ০২টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপির রাজাপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার রাজাপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই অশ্বিনী।
৪। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৩টা
হতে ০৩টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপির দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসসি তারাদত্ত।
৫। অদ্য ২৪ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপির নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ
মোখলেছুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসসি তারাদত্ত।
৬। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।



