Pages

Friday, November 25, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৬ নভেম্বর ২০১৬



১।   অদ্য ২৬ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।



২।   অদ্য ২৬ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত ০৪ টা ৩০ মিনিটের সময় একজন লোক ০২ টি এড়ে বাছুর নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি এড়ে বাছুরগুলি ছেড়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল এড়ে বাছুর গুলি আটক করে, যার আনুমানিক মূ্ল্য ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২ টি এড়ে বাছুর এর সর্বমোট মূল্য ৭৩,৪০০/-(তিয়াত্তর হাজার চারশত) টাকা মাত্র।