১। অদ্য ২৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ২৮০ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল
কমান্ডার নায়েক আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া
গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত ০৪ টা ৩০ মিনিটের সময়
একজন লোক ০২ টি গরু এবং ০১ টি এড়ে বাছুর নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে
টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি বাছুরটিসহ গরুগুলো ছেড়ে রাতের অন্ধকারে দৌড়ে
পালিয়ে যায়। তখন টহল দল এড়ে বাছুরটিসহ গরুগুলো আটক করে, যার আনুমানিক মূ্ল্য ১,৭৫,০০০/-(এক
লক্ষ পচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত
২৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০২ টি গরু এবং ০১ টি বাছুর এর সর্বমোট মূল্য ২,৮৭,০০০/-(দুই
লক্ষ সাতাশি হাজার) টাকা মাত্র।