১। অদ্য ০২ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মন্সিপুর
শিশুতলা খালপাড় হতে ৫০০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০২ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শামছুল আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা
মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,০০০/-(চৌদ্দ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০২ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
পাকা রাস্তার উপর হতে ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০২ বোতল ভারতীয় মদ এবং ০১ টি হিরো
মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৫,০০০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার)
টাকা মাত্র।
৪। অদ্য ০২ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সরকার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা
মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৮,০০০/-(আটাত্তর
হাজার) টাকা মাত্র।
৫। উপরের
আটককৃত ৫০০টি ইয়াবা ট্যাবলেট ৫৪ বোতল মদ, ৪০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোটর সাইকেল
এর সর্বমোট মূল্য ৩,৯৭,০০০/-(তিন লক্ষ সাতানব্বই হাজারত) টাকা মাত্র।



