Pages

Saturday, November 5, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৫ নভেম্বর ২০১৬



১।    অদ্য ০৫ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯০ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের রাংগেরপোতা ক্যাম্প কমান্ডার এসআই ললিত চন্দ্র।

২।   অদ্য ০৫ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কানোঘাট নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই লক্ষন সিংহ।  

৩।  অদ্য ০৫ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা হতে ১২টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৯/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার সালসাগাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার মাতাডিন বোদারা।

৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।