Pages

Wednesday, November 2, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০৩ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৮,৪০০/-(আটান্ন হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ০৩ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৩ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ০২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭,০০০/-(সাত হাজার) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ১৯৪ বোতল ফেন্সিডিল এবং ০২ কেজি গাঁজা এর সর্বমোট মূল্য ৮৪,৬০০/-(চুরাশি হাজার ছয়শত) টাকা মাত্র।