Pages

Thursday, November 3, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার উধ্বনগর গ্রামের উধ্বনগর মাঠের আখ ক্ষেত্র হতে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,৩০০/-(বাহান্ন হাজার তিনশত) টাকা মাত্র।


২।   অদ্য ০৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মহেরপুর গ্রামের মহেরপুর মেহগনীবাগান হতে ০৬ টি ভারতীয় বলদ গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,০৫,০০০/-(চার লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।


৩।   অদ্য ০৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাড়ীবাকা গ্রামের বাড়ী বাকা মাঠ হতে ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৩,২০০/-(তেইশ হাজার দুইশত) টাকা মাত্র।


৪।   অদ্য ০৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।


৫।   উপরের আটককৃত ১৮৮ বোতল ফেন্সিডিল, ২০ মদ এবং ০৬ টি গরু এর সর্বমোট মূল্য ৫,১০,২০০/-(পাঁচ লক্ষ দশ হাজার দুইশত) টাকা মাত্র।