Pages

Wednesday, January 4, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৫ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ০৫ জানুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার গোবিন্দপুর গ্রামের গোবিন্দপুর মাঠ নামক স্থান হতে ২১৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৬,৪০০/-(ছিয়াশি হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ০৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ নামক স্থান হতে ৬৩ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জোল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থান হতে ১৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫,৬০০/-(পাঁচ হাজার ছয়শত) টাকা মাত্র।



৪।   অদ্য ০৫ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া বাশঝাড় নামক স্থান হতে ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

৫।   উপরে আটককৃত ২৯৩ বোতল ফেন্সিডিল, ১২ বোতল মদ এবং ০২ টি গরু সর্বমোট মূল্য ১,৮৫,২০০/-(এক লক্ষ পঁচাশি হাজার দুইশত) টাকা মাত্র।