অদ্য ০৪ জানুয়ারি
২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ উথুলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য উথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথুলী মোড় নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথুলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী । বর্ণিত
সভায় মোঃ ইউনুছ আলী মেম্বার উথুলী ইউপি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।