১। অদ্য ০৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৫৯ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৩,৬০০/-(তেইশ হাজার ছয়শত) টাকা
মাত্র।
২। অদ্য ০৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৭০
বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার)
টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৫৯ বোতল
ফেন্সিডিল এবং ৭০ বোতল মদ সর্বমোট মূল্য ১,২৮,৬০০/-(এক লক্ষ আটাশ হাজার ছয়শত) টাকা
মাত্র।