১। অদ্য ০২ এপ্রিল ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ৪৪ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৭,৬০০/- (সতের হাজার ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ০২ এপ্রিল ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৫৪ বোতল মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,০০০/- (একাশি হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৪৪ বোতল ফেন্সিডিল
এবং ৫৪ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯৮,৬০০/-(আটানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।