১। অদ্য ২৯
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
ব্রীজ নামক স্থান হতে ০৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/-
(তিন হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ২৯
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের শিবনগর
আমবাগান নামক স্থান হতে ৯১ বোতল বিভিন্ন প্রকার সিরাপ-৭,৬৫০/-, ৩০ টি বিভিন্ন প্রকার ওয়েন্টমেন্ট
ক্রীম-১,৭৪৫/- এবং ১০৪২ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট-১০,৩৩১/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
১৯,৭২৬/- (উনিশ হাজার সাতশত ছাব্বিশ) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ০৮ বোতল ফেন্সিডিল, ৯১
বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৩০ টি বিভিন্ন প্রকার ওয়েন্টমেন্ট ক্রীম এবং ১০৪২ টি
বিভিন্ন প্রকার ট্যাবলেট এর সর্বমোট মূল্য ২২,৯২৬/-(বাইশ
হাজার নয়শত ছাব্বিশ) টাকা মাত্র।