১। গত ১৮ জুলাই
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকৃষ্ণপুর গ্রামের পারকৃষ্ণপুর
ইউনিয়ন পরিষদের আমবাগানের মধ্যে হতে ২৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৯
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল
কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর
গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১৬৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৬৬,০০০/- (ছিষট্টি হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৯
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর
রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর
গ্রামের মুন্সিপুর মাঠ নাকম স্থান হতে ৩৩ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪৯,৫০০/- (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৪০৫ বোতল ফেন্সিডিল এবং ৩৩
বোতল মদ এর সর্বমোট মূল্য ২,১১,৫০০/- (দুই লক্ষ এগার হাজার পাচশত) টাকা মাত্র।