অদ্য ০৬ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন
পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর কমপ্লেক্সে
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১৫ ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের
সাথে একত্রে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ রাশিদুল আলম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রহিতাশোভা
মিনা। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক
রাশেদুল হক খান, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আবু হাসান ও ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে
১৫ ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী বিরেন্দ্র পাল সিং, শ্রী অমিত
শার্মা, শ্রী বিরেন্দ্র সিং এবং পিএস মিনা। উক্ত বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে
সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা
পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন
বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।