জেলা প্রশাসন ও ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে
অদ্য ১১ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০৩০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা অডিটরিয়াম কাম
কমিউনিটি সেন্টারে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম,
পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর
রহমান, এএফডব্লিউসি, পিএসসি ডেপুটি রিজিয়ন কমান্ডার বিজিবি যশোর, কর্ণেল এ এসএম
আনিসুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, খুলনা, কর্ণেল আবু সইদ আল মসউদ, সেক্টর কমান্ডার,
বিজিবি কুষ্টিয়া। তাছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার খুলনা বলেন চোরাচালানী
মালামাল প্রতিরোধের জন্য স্বোচ্চার হওয়া এবং মাদক দ্রব্য আমাদের যুব সমাজকে ধ্বংসের
দিকে ঠেলে দিচ্ছে বিধায় তা পরিহারের জন্য সকলকে আহব্বান জানান । বিশেষ অতিথি রিজিয়ন
কমান্ডার যশোর বলেন চোরাচালান বন্ধে বিজিবি’র পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত
থাকতে হবে, নারী ও শিশু পাচার প্রতিরোধ করতে হবে এবং মাদক দ্রব্যের সেবনের ভয়াবহ
পরিনত থেকে দূরে থাকার জন্য আহব্বান জানান । ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক
বলেন চোরাচালান প্রতিরোধ করতে না পারলে আমাদের দেশীয় শিল্প ধ্বংশ হয়ে যাবে এবং মাদক
দ্রব্যের চোরাচালান প্রতিরোধ করতে না পারলে তা সমাজের সকল স্তরের জনসাধারণের মাঝে
ছড়িয়ে পড়বে বিধায় তা পরিহার করা অপরিহার্য ।কুষ্টিয়া সেক্টর কমান্ডার এবং জেলা
প্রশাসক চুয়াডাংগা চোরাচালানী মালামাল ও মাদক দ্রব্য আমাদের জন্য ক্ষতিকর বিধায় তা
আটকে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলকে আহব্বান জানান । উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।