Pages

Wednesday, July 26, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধ অভিযান ২৭ জুলাই ২০১৭



১।   অদ্য ২৭ জুলাই ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া গ্রামের কুচক্ষেত হতে ৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র এবং ০১ জন পলাতক আসামী (মোঃ আব্দুর রহিম (২৭), পিতা- আব্দুল নবী, গ্রাম+পোষ্ট- আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা)। আটককৃত মালামালসহ পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাংগা সদর থানায় নায়েক আব্দুল আলীম বাদী হয়ে মামলা দায়ের করা হচ্ছে।
২।   অদ্য ২৭ জুলাই ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ নামক স্থান হতে ১১৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৬,৪০০/- (ছিচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত ১৬৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৬৬,৪০০/-(ছেষট্টি হাজার চারশত) টাকা মাত্র।