Pages

Sunday, July 9, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১০ জুলাই ২০১৭



১। অদ্য ১০ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মেইন পিলার ৯২/১০-আর এর নিকট মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
    
২। অদ্য ১০ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার উদ্রনগর গ্রামের উদ্রনগর মাথাভাঙ্গা নদীর পাড় নামক স্থান হতে ৩০ বোতল মদ এবং ৪২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৬১,৮০০/-(একষট্টি হাজার আটশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ১১৪ বোতল ফেন্সিডিল এবং ৩০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯০,৬০০/-(নব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।