Pages

Friday, July 7, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ জুলাই ২০১৭



১।   গত ০৭ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ বাশঁবাগান নামক স্থান হতে ৭৮,০০০ পিস প্রাকটিন ট্যাবলেট আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ১,৫৬,০০০/-(এক লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মাত্র।

২।   গত ০৭ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৭৮,০০০ পিস প্রাকটিন ট্যাবলেট এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৭৫,২০০/- (এক লক্ষ পচাঁত্তর হাজার দুইশত) টাকা মাত্র।