১। গত ০৬
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর ২
নং রেল গেইট নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ রেন্টু মিয়া (৩০), পিতা-মোঃ
একরামুল হক, গ্রাম-দশনা পুরাতন বাজার, পোষ্ট-দশনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
১০ বোতল ফেন্সিডিল এবং ০৩ বোতল মদ আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৮,৫০০/- (আট
হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার
মোঃ আশানুল হক বাদী হয়ে বর্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০৬
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথসঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর মাঠ
নামক স্থান হতে ১১০ কেজি বিট লবণ আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ১১,০০০/- (এগার
হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ১০ বোতল ফেন্সিডিল, ০৩ বোতল মদ এবং ১১০ কেজি
বিট লবণ এর সর্বমোট মূল্য ১৯,৫০০/- (উনিশ হাজার পাঁচশত) টাকা
মাত্র।