১। গত ২৯ জুলাই
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার কালাচাঁদপুর গ্রামের কানাপুর
চার রাস্তার মোড় নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ইয়ারুল ইসলাম (৪০),
পিতা-মৃত খবির উদ্দিন, গ্রাম+পোষ্ট-কালাচাঁদপুর, থানা+জেলা-মেহেরপুর) ০১ গ্রাম
হিরোইন এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,০০০/- (বাহান্ন
হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপদ করতঃ
হাবিলদার মোঃ ফোরকান আলী বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
যার মামলা নম্বর মেহেরপুর সদর ২০ তারিখ ২৯ জুলাই ২০১৭।
২। অদ্য ৩০
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা বারাদী গ্রামের বারাদী নদীর
ঘাট নামক স্থান হতে ১৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৬২,৪০০/- (বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩০
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা হৈবতপুর গ্রামের হৈবতপুর মাঠ
নামক স্থান হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৬৩,০০০/- (তেষট্টি হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ২৭৬ বোতল ফেন্সিডিল, ১০ বোতল
মদ, ০১ গ্রাম হিরোইন এবং ০১ টি মোটর সাইকেল এর সর্বমোট মূল্য ১,৭৭,৪০০/-
(এক লক্ষ সাতাত্তর হাজার চারশত) টাকা মাত্র।