১। গত ০৪
জুলাই ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সারোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর
গ্রামের মধ্যে পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ এনামুল হক(২৮), পিতা-ইমাদুল
হক, গ্রাম-শালিকা, পোষ্ট-দাড়িয়াপুর, থানা+জেলা-মেহেরপুর) ০১ বোতল ফেন্সিডিল এবং ০১
মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১০,৪০০/- (এক দশ হাজার চারশত)
টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ সারোয়ার
বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০৪
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আজিজ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের জগন্নাথপুর
বিওপির সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ সেলিম হোসেন(৩৬),
পিতা-মৃত মাঠু মিয়া, গ্রাম-দলকা লক্ষীপুর, পোষ্ট-গোপালপুর এবং ২। মোঃ সুমন মিয়া
(২৮), পিতা-মৃত মোরশেদ খান, গ্রাম-চাকুলিয়া, পোষ্ট-নাটুদা উভয়ের থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা) ০১ বোতল ফেন্সিডিল, ০১ মোটরসাইকেল এবং ০২ টি মোবাইল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৪,৭০০/- (এক চুয়াল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র। আটককৃত
মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে
বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩। অদ্য ০৫
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার কৃষ্ণপদ ভৌমিক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার দাড়িয়াপুর গ্রামের সরান
মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আবজেল আলী(৪০), পিতা-মৃত হেফাজ উদ্দিন,
গ্রাম-পুরন্ত, পোষ্ট-দাড়িয়াপুর, থানা- মুজিবনগর, জেলা-মেহেরপুর) ০৮ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/- (তিন হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত
মালামালসহ আসামীকে মুজিবনগর থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার কৃষ্ণপদ ভৌমিক বাদী
হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৪। অদ্য ০৫
জুলাই ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের
ঠাকুপুর মাঠ স্থান হতে ৬০০ কেজি বিট লবন এবং ০১ টি পুরাতন বাই সাইকেল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,০০০/- (তেষট্টি হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত ১০ বোতল ফেন্সিডিল, ০২ টি মোটর
সাইকেল, ০২ টি মোবাইল, ৬০০ কেজি বিট লবন এবং ০১ টি বাইসাইকেল এর সর্বমোট মূল্য ৩,২১,৩০০/-
(তিন লক্ষ একুশ হাজার তিনশত) টাকা মাত্র।