১। গত ০২ জুলাই ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ
(মোঃ বাদশা মিয়া (২৪), পিতা-আলী হিম, গ্রাম-ঝাঝাডাংগা মাঠপাড়া, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা) ০৬ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,০০০/- (নয়
হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার
মোঃ আব্দুল আউয়াল বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। উপরে উল্লেখিত আটককৃত ০৬ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯,০০০/-
(নয় হাজার) টাকা মাত্র।