Pages

Tuesday, July 4, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৪ জুন ২০১৭



অদ্য ০৪ জুলাই ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৫টা ৩০ মিনিট হতে ০৬টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাজিতপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মান্নান। বর্ণিত সভায় মোঃ শরিফুল ইসলাম ইউপি সদস্য ৩নং ওয়ার্ড বুড়িপোতা ইউপি, জনাব মোঃ আমিনুল হক শিক্ষক বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।