১। অদ্য ২৪
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার মেমনগর গ্রামের মেমনগর নদীরপাড় নামক স্থান হতে ৩৪০ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৬,০০০/- (এক লক্ষ ছত্রিশ হাজার) টাকা
মাত্র।
২। অদ্য ২৪
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ
নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৪
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী
মাঠ নামক স্থান হতে ২৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/- (বিয়াল্লিশ
হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৩৪০ বোতল ফেন্সিডিল এবং
৭৮ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,৫৩,০০০/-(দুই
লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা মাত্র।