Pages

Saturday, July 22, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং মদ আটক ২৩ জুলাই ২০১৭



১।   অদ্য ২৩ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক কাশেম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের মেইন পিলার ৮০ নিকট মেহগনী বাগান নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৩ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর উত্তর মাঠ নামক স্থান হতে ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত ৯৬ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৬৮,৪০০/-(আটষট্টি হাজার চারশত) টাকা মাত্র।