১। গত ১০ জুলাই ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ০১টা ৪০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের মেইন পিলার ১১৯/১২-আর এর নিকট বাজিতপুর
কবরস্থান নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ নজরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আমজাদ
হোসেন, গ্রাম-বাজিতপুর, পোষ্ট-গোভিপুর, থানা+জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৮০০/-(আটশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং
মালামাল মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ সারোয়ার হোসেন বাদী হয়ে বর্নিত
আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। উপরে উল্লেখিত
আটককৃত ০২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮০০/-(আটশত) টাকা মাত্র।