মৎস্য পোনা
অবমুক্তকরণ কর্মসূচী-২০১৭ উপলক্ষে অদ্য ১৯ জুলাই ২০১৭ তারিখ দুপুর ০২টায় ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা ব্যাটালিয়ন সদর এলাকায় জেসিও মেস সংলগ্ন পুকুরে
বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত থেকে পুকুরে মাছের
পোনা অবমুক্ত করেন বিজিবি কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ,
পিএসসি এবং জিয়াউদ্দিন আহমেদ জেলা প্রশাসক চুয়াডাংগা। এছাড়াও উপস্থিত ছিলেন ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল
কবীর, জি+, মোঃ নিজাম উদ্দিন পুলিশ
সুপার চুয়াডাংগা, মৃণাল কান্তি দে উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাংগা, ডাঃ মাহবুবুর
রহমান মৎস্য কর্মকর্তা চুয়াডাংগা, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ
শাহজাহান আলী, সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং অসামরিক
কর্মচারীবৃন্দ । উল্লেখ্য উক্ত কর্মসূচী উপলক্ষে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ
থেকে ২০০০ (দুই হাজার) বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।