Pages

Wednesday, July 12, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় রুপা এবং অন্যান্য অভিযানে ফেন্সিডিলসহ ০৪ জন আসামী আটক ১২ জুলাই ২০১৭



১।   গত ১১ জুলাই ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের মেইন পিলার ৯১ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ১৪৫৭ ভরি ০৪ আনা (১৬ কেজি ৯৫০ গ্রাম) ভারতীয় উন্নতমানের রুপার গহনা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৯,১৪,৫০০/- (উনত্রিশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মাত্র।

২।   গত ১১ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর ক্লাবের সামন স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ রানা (৩৩), পিতা-আতিয়ার রহমান এবং ২। মোঃ উজ্জল হোসেন (২৭), পিতা- রফিকুল ইসলাম উভয়ের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে বর্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
    
৩।   গত ১১ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রীজ নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ মানিক মিয়া(২২), পিতা-জলিল মিয়া, গ্রাম-রাংগেরপোতা নতুনপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা  এবং ২। মোঃ বাবু (৩৮),পিতা- মৃত আমিন উদ্দিন, গ্রাম-বেগমপুর চিলমারী, থানা+জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল চুয়াডাংগা সদর থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বর্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৪।  উপরে উল্লেখিত আটককৃত ১৪৫৭ ভরি ০৪ আনা রুপা এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২৯,৩৩,৭০০/-(উনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশত) টাকা মাত্র।