Pages

Sunday, July 16, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ জুলাই ২০১৭



১।    গত ১৬ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হবিভোতপুর গ্রামের হবিভোতপুর পাচ কবর মোড় নামক স্থান হতে ২০ বোতল মদ এবং ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা মাত্র।

২।    অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬২,৪০০/- (বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কবর স্থানের পার্শ্বে হতে ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র এবং ০২ জন পলাতক আসামী (ক। মোঃ রিপন মিয়া (৪২), পিতা- আব্দুল মান্নান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং খ। মোঃ রানা মিয়া (৩২), পিতা- মৃত সানোয়ার মিয়া, গ্রাম-আকন্দবাড়ীয়া তালতলা, পোষ্ট- আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা)। আটককৃত মালামালসহ পলাতক আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় সুবেদার মোঃ জাহাংগীর আলম বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৪।    অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৪০০/- (আঠাশ হাজার চারশত) টাকা মাত্র।

৫।   অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের আমবাগান নামক স্থান হতে ১৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৬।   অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ২৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,২০০/- (এগার হাজার দুইশত) টাকা মাত্র এবং ০২ জন পলাতক আসামী (ক। মোঃ আব্দুল মালেক (৪২), পিতা- আইয়ুব মন্ডল এবং খ। মোঃ গুড্ডু (৩০), পিতা- রাব্বুল ফকির উভয়ের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)। আটককৃত মালামালসহ পলাতক আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় নায়েক মোঃ আব্দুল আলীম বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৭।    অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৩০ কেজী বাংলাদেশী শিং মাছ এবং ০২ টি সিলভারের পাতিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা মাত্র।

৮।   অদ্য ১৭ জুলাই ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক শমসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৮৭ বোতল বাংলাদেশী New Ruchi Fruit Syrup আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৩৫০/- (চার হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র।

৯।   উপরে উল্লেখিত আটককৃত ৩৪০ বোতল ফেন্সিডিল, ৩৭ বোতল মদ, ৩০ কেজী শিং মাছ, ০২ টি সিলভারের পাতিল এবং ৮৭ বোতল বাংলাদেশী New Ruchi Fruit Syrup এর সর্বমোট মূল্য ২,১৭,৮৫০/- (দুই লক্ষ সতের হাজার আটশত পঞ্চাশ) টাকা মাত্র।