গত ০৫ জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার চাকুলিয়া গ্রামের মেইন পিলার ৮৮ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া
মাঠ নামক স্থান হতে ০৫ জন পলাতক আসামী এবং ০১ জন ধৃত আসামীসহ (ধৃত আসামী মোঃ আনারুল
ইসলাম (২৮), পিতা-মৃত মুনসুর, গ্রাম-চাকুলিয়া, পোষ্ট-কুড়ালগাছি, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা এবং পলাতক আসামী- ১। মোঃ মনির হোসেন (৪০), পিতা-মৃত মুনসুর, ২।
মমতাজ (৪০), পিতা-ফকির বিশ্বাস, ৩। সোহাগ (২৫), পিতা-বক্কর, ৪। মোঃ আসির উদ্দিন
(২২), পিতা-আফতাব ও ৫। মোঃ রিপন (২৮), পিতা-মৃত আঃ কাদের সকলের গ্রাম-চাকুলিয়া,
পোষ্ট-কুড়ালগাছি, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয় যার
আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে
দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে বর্নিত
আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।