১। গত ০১
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী
মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ বিটু মিয়া (২৫), পিতা-মোঃ বদর উদ্দিন
গ্রাম-বারাদী, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয় এবং ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ০৮ বোতল ফেন্সিডিল এর আনুমানিক
মূল্য ৩,২০০/- (তিন হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা
থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে বর্নিত আসামীদের
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০১
জুলাই ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বিল্লাল
হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া
গ্রামের বড়বলদিয়া দুমবাড়ি ঘাট বাশতলা নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মিঠুন
মিয়া (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম গ্রাম-বড়বলদিয়া, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এবং ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত ১২ বোতল ফেন্সিডিল এর আনুমানিক মূল্য ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা মাত্র।
আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ বিল্লাল হোসেন
বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩। অদ্য ০২
জুলাই ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর মাঠের
মধ্যে হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আশরাফ আলী (২৯), পিতা-হায়াত আলী,
গ্রাম-হরিরামপুর, পোষ্ট-গোভিপুর, থানা+জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৮০০/- (আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর
থানায় সোপর্দ করতঃ নায়েক আবুল কাশেম বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে।
৪। উপরে উল্লেখিত আটককৃত ২২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মূল্য ৮,৮০০/-(আট হাজার আটশত) টাকা
মাত্র।