Tuesday, July 11, 2017
বৃক্ষরোপন কর্মসূচী-২০১৭ ১১ জুলাই ২০১৭
অদ্য ১১ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক দুপুর ০৩টা হতে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগার ব্যবস্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচী-২০১৭ উপলক্ষে ব্যাটালিয়ন সদর এলাকায় বনজ, ফলজ ও ভেষজ চারা রোপন করা হয় । উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুস সামাদ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৭ এর শুভ উদ্বোধন করেন । এ সময় উপস্থিত থেকে একটি করে বনজ, ফলজ ও ভেষজ চারা রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর, কর্ণেল আবু সঈদ আল মসউদ, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ রাশিদুল আলম, জনাব জিয়াউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক চুয়াডাংগা এবং অন্যান্য বিজিবি ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিযনের সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও অসামরিক কর্মচারীবৃন্দ।