Pages

Friday, November 6, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৬ নভেম্বর ২০১৫


অদ্য ০৬ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪৫মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর কোম্পানী সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য কোম্পানীর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার ইয়াকুব আলী। বর্ণিত সভায় মোঃ আজিজুর রহমান ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।