Pages

Saturday, November 7, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ নভেম্বর ২০১৫



১। অদ্য ০৮ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী রেল ষ্টেশন হতে ৫৭ কেজি ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
২। অদ্য ০৮ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ০৮ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩২,৪০০/- (বত্রিশ হাজার চারশত) টাকা মাত্র ।

৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩২,৯০০/-(এক লক্ষ বত্রিশ হাজার নয়শত) টাকা মাত্র।