Pages

Sunday, May 1, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০১ মে ২০১৬



অদ্য ০১ মে ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টা হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ এন্তাজ উদ্দিন প্রধান শিক্ষক নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।