১। অদ্য ০৭ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ৮০ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক ললক্ষ বিশ হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ০৭ মে
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৩৯,২০০/- (এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত)
টাকা মাত্র।
