অদ্য ০৫ মে ২০১৬ তারিখ
বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৫০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ বারাদী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের
জন্য বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বারাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদী বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ হামিদুর রহমান । বর্ণিত সভায় মোঃ ইউসুফ আলী প্রধান শিক্ষক বারাদী সরকারী
প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক
১১৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।