Pages

Saturday, October 1, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০১ অক্টোবর ২০১৬



অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ১৫ মিনিট হতে ০৪টা ৫৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান । বর্ণিত সভায় মোঃ আব্দুল হাকিম মেম্বার ৬নং ওয়ার্ড কুড়ালগাছি ইউপি, এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।