১। অদ্য ০৭ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া
গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ০৭ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া পাকা রাস্তার উপর হতে ৩০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার)
টাকা মাত্র ।
৩। অদ্য ০৭ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক
কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর
গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৩৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মুল্য ১,৫২,৮০০/- (এক লক্ষ বাহান্ন হাজার) টাকা মাত্র ।
৪। অদ্য ০৭ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী
গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য
৩৭,৫০০/- (সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬৮,৩০০/-(দুই লক্ষ আটষট্টি হাজার তিনশত)
টাকা মাত্র।

