Pages

Saturday, November 7, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৭ নভেম্বর ২০১৫



অদ্য ০৭ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ট হতে ১২টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার। বর্ণিত সভায় মোঃ সোলাইমান প্রাক্তন ইউপি সদস্য, সাংবাদিক মোঃ সোহেল রানা এবং ইমাম মোঃ আব্দুর বারী বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।