১। অদ্য ০৯ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ০২
কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,০০০/- (সাত হাজার) টাকা
মাত্র।
২। অদ্য ০৯ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা-জীবননগর ফিলিং ষ্টেশন
রাস্তার পার্শ্বে মাঠের মধ্যে হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ খাজা (৪০), পিতা-সুলতান
মন্ডল, গ্রাম-ঝাঝাডাংগা, পোঃ-দর্শনা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ০৯ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৬০০/- (তিন হাজার ছয়শত)
টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার
কার্যক্রম প্রক্রিয়াধীন।
৩। অদ্য ০৯ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া
মাঠ হতে ৯০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/- (এক লক্ষ
পয়ত্রিশ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ০৯ মে ২০১৬
তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ০১ জন
ধৃত আসামীসহ {মোঃ ভুটু মিয়া (৪৩), পিতা-ফজলুল হক) ০৫ জন পলাতক আসামী (১। মোঃ বাবুল
মিয়া (৩৫) পিতা- মাহামুদ মালিতা ২। মোঃ রবজেল মিয়া (৩২) পিতা-এসএফ আলী ৩। মোঃ চেনা
মিয়া (৪৫) পিতা- ওয়াহাব বক্স ৪। মোঃ জলিল মিয়া (৪২) পিতা-ইয়াকুব আলী এবং ৫। মোঃ
আতিয়ার রহমান (৪০) পিতা-মাহামুদ মালিতা সকলের গ্রাম-গয়েশপুর, থানা- জীবননগর, জেলা-চুয়াডাংগা}
০১ টি ভারতীয় সাদা এরে বাছুর আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পয়ঁতাল্লিশ
হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী জীবননগর থানায় এবং গরু কাষ্টমস্ এ জমা
করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৯০,৬০০/- (এক লক্ষ নব্বই হাজার ছয়শত) টাকা
মাত্র।


