Pages

Sunday, May 8, 2016

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ভারতীয় রিভলবার ও ফেন্সিডিল উদ্ধার ০৯ মে ২০১৬



অদ্য ০৯ মে ২০১৬ তারিখ ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম এর নেতৃত্ত্বে দর্শনা বিওপি’র একটি বিশেষ টহল দল মেইন পিলার ৭৫/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের নিমতলা মাঠ নামক স্থানে ভারত হতে পাচারকৃত অস্ত্র আটকের জন্য ফাঁদ পাতে আনুমানিক ০৪টা ৪৫মিনিটের সময় একজন লোক ব্যাগ হাতে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি হাতের স্কুল ব্যাগ ফেলে অন্ধকারে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল কমান্ডার তাৎক্ষনিক ব্যাগটি জব্দ করতঃ ব্যাগের ভিতর হতে ০১টি ভারতীয় রিভলবার এবং ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,৩৫০/- (সাতষট্টি হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত রিভলবার ও ফেন্সিডিল দামুড়হুদা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।